২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রনরশীপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় গতকাল বুধবার এক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। বেগমগঞ্জ উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠান মোঃ আরিফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, বেগমগঞ্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ড. মীরা রানী দাস, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নোয়াখালী। বিশেষ অতিথি ছিলেন, মোহাম্মদ শহীদুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নোয়াখালী; আবু কাউসার মোঃ সারোয়ার, সিনিয়র মনিটরিং অফিসার,পার্টনার, চট্রগ্রাম অঞ্চল, চট্রগ্রাম। উক্ত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ আলিমুজ্জামান খান, উপজেলা কৃষি অফিসার, বেগমগঞ্জ, নোয়াখালী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ বোরহান উদ্দিন, সাবেক বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান এবং মোঃ হুমায়ুন কবির, সভাপতি, চৌমুহনী ব্যবসায়ী সমিতি সহ জেলা ও উপজেলা সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যার্য মূল্য পাওয়ার বিষয়ে বেশী সরকারকে ভূমিকা রাখার অনুরোধ করা হয়।
Leave a Reply