1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সৌদি আরবে আইডিয়াল স্টুডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশী আব্দুল মান্নান  - দৈনিক আমার সময়

সৌদি আরবে আইডিয়াল স্টুডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশী আব্দুল মান্নান 

মিজানুর রহমান বাবু, সৌদি আরব
    প্রকাশিত : সোমবার, ২০ মে, ২০২৪
রিয়াদ- সৌদি আরবে কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে আইডিয়াল স্টুডেন্ট -২০২৪ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের আব্দুল মান্নান। 
কিং সৌদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধারাবাহিক ভাবে প্রতিবছরই আইডিয়াল স্টুডেন্ট অ্যাওয়ার্ড প্রদান করে থাকেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের মধ্য থেকে সর্বোচ্চ রেজাল্ট, বিভিন্ন সেবামূলক কাজে নেতৃত্ব, ক্যাম্পাসে উত্তম আচরণ ও সৃজনশীল মেধা তালিকায় সর্বোচ্চ নাম্বার প্রাপ্তদের উৎসাহিত করতেই প্রতিটি ফ্যাকাল্টি থেকে একজন নির্বাচিত করে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
রবিবার (১৯মে) কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সংবর্ধনা  অনুষ্ঠানে সম্মাননা ক্রেস তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল আব্দুল্লাহ বিন সালমান আস সালমান। এর আগেও মেধাবী এবং আদর্শবান এই আব্দুল মান্নান কিং সৌদ বিশ্ববিদ্যালয় থেকে সেরা শিক্ষার্থী ডিনসিফ অ্যাওয়ার্ড ২০২৩ নির্বাচিত হয়েছিলেন। বিশ্বের শতাধিক দেশ থেকে স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থী এবং সৌদি আরবের শিক্ষার্থীসহ বর্তমানে কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে প্রায় দশ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন।
আব্দুল মান্নান নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার ওয়াছেকপুর গ্রামের মরহুম আব্দুর রশীদের পুত্র। তিনি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক জামিয়া রশীদিয়া মাদ্রাসা এবং দারুল উলুম মইনুল ইসলাম আরাবী বিশ্ববিদ্যালয় থেকে দাওরাহ হাদিস কমপ্লিট করে ২০১৯ সালে বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। বর্তমানে আব্দুল মান্নান অনার্স ফাইনাল বর্ষের শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com