1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
৬ দিনে রেমিট্যান্স এলো ৬,২৯৭ কোটি টাকা - দৈনিক আমার সময়

৬ দিনে রেমিট্যান্স এলো ৬,২৯৭ কোটি টাকা

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ৬ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৫১ কোটি ৬১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা দেশিয় মুদ্রায় দাঁড়ায় ৬ হাজার ২৯৭ কোটি তিন লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। গত রোববার বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের প্রথম ৬ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৮ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আট কোটি ৬৬ লাখ ৫০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে চার কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৩ লাখ ৪০ হাজার ডলার। দেশের ব্যাংকগুলোর মধ্যে সেপ্টেম্বরের প্রথম ৬ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১০ কোটি পাঁচ লাখ ৫০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে সাত কোটি ৪৭ লাখ ৪০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে চার কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার। অন্যদিকে সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে দেশি-বিদেশি ১২টি ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। এর মধ্যে পাঁচটি বিদেশি ব্যাংক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com