1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
২৬ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? - দৈনিক আমার সময়

২৬ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

অনলাইন ডেক্স
    প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

দেশের বাজারে রোববারেও কমেছে সোনার দাম। ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায় (ভ্যাটসহ)। গতকাল সকাল ১০টা থেকে এ নতুন দর কার্যকর হয়েছে এবং আজকেও সেটিই বহাল রয়েছে।”

স্থানীয় বাজারে খাঁটি সোনার (তেজাবি সোনা) দাম কমে যাওয়ায় নতুন করে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।”

এর আগে গত ২৩ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।

সেদিন প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়। ওই দামও সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল। এর আগেও দুই দফা কমানো হয় স্বর্ণের দাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com