1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
৪৮ ঘণ্টার মধ্যে হামাস ঠেকাতে পরিকল্পনা চান নেতানিয়াহু - দৈনিক আমার সময়

৪৮ ঘণ্টার মধ্যে হামাস ঠেকাতে পরিকল্পনা চান নেতানিয়াহু

আন্তর্জাাকিত ডেস্ক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

গাজায় মানবিক সহায়তা আবারও হামাসের দখলে যাচ্ছে—এমন তথ্য পাওয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ সেনাবাহিনীকে ৪৮ ঘণ্টার মধ্যে একটি কার্যকর পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। গত বুধবার রাতের ঠিক আগে এই যৌথ বিবৃতিতে বলা হয়, আজ প্রাপ্ত তথ্যে জানা গেছে যে, হামাস আবারও গাজার উত্তরাঞ্চলে প্রবেশ করা মানবিক সাহায্য নিজেদের দখলে নিচ্ছে এবং সাধারণ জনগণের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। এ নির্দেশনার মধ্য দিয়ে গাজার অবরুদ্ধ এলাকার ভেতরে সহায়তা বিতরণ নিয়ে ইসরাইলি নেতৃত্বের নতুন মনোযোগ প্রতিফলিত হলো। এরই মধ্যে ইসরাইলের চ্যানেল ১২ নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, সরকার ইতোমধ্যেই গাজায় সহায়তা পাঠানো বন্ধ করে দিয়েছে। সেনাবাহিনী হামাসকে ঠেকাতে পরিকল্পনা উপস্থাপন না করা পর্যন্ত এই সহায়তা বন্ধ থাকবে। ঘটনাগুলো এমন সময়ে ঘটছে যখন ইসরাইলি মন্ত্রিসভায় অভ্যন্তরীণ চাপ বাড়ছে। টাইমস অব ইসরাইল ও জেরুজালেম পোস্ট জানায়, কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ হুমকি দিয়েছেন, যদি দ্রæত পদক্ষেপ না নেওয়া হয় এবং হামাসের হাতে সহায়তা পৌঁছানো না ঠেকানো যায়, তাহলে তিনি পদত্যাগ করবেন। উল্লেখ্য, গত ২৫ জুন গাজার উত্তরের বেইত লাহিয়ায় সহায়তা ট্রাক পাহারা দিতে ফিলিস্তিনি গোত্রের মানুষদেরকে হাতে লাঠি ও অস্ত্রসহ দেখা যায়—যা সেখানকার সংকটের গভীরতাই প্রকাশ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com