আগামী ১১ জুলাই ২০২৬ অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশকে সামনে রেখে ১১ দলীয় ঐক্য, রংপুর-এর উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আয়োজিত এ সভায় সমাবেশের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্ব বণ্টাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত নেতারা বলেন, বিভাগীয় সমাবেশকে সুশৃঙ্খল ও সফল করতে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি গ্রহণ শুরু হয়েছে। রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক কর্মসূচি বাস্তবায়নে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে সমাবেশ আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে প্রচার-প্রচারণা, স্বেচ্ছাসেবক টিম গঠন, আগত প্রতিনিধিদের সার্বিক ব্যবস্থাপনা এবং সাংগঠনিক যোগাযোগ জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়।
প্রস্তুতি সভায় সমাবেশকে কেন্দ্র করে জনসচেতনতা বৃদ্ধি, সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা এবং নির্ধারিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।
সভা শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আগামী ১১ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে
Leave a Reply