1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎হালিশহর থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার বদলি ‎ - দৈনিক আমার সময়

‎হালিশহর থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার বদলি ‎

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

‎চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মাদ সুলতান আহসান উদ্দীনসহ তিন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বাংলাদেশ পুলিশের এক অফিস আদেশে তাদের চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
‎সোমবার (১০ জুন) বাংলাদেশ পুলিশের পার্সোনেল ম্যানেজমেন্ট-২ শাখার অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
‎প্রজ্ঞাপন অনুযায়ী, সিএমপির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সনজয় কুমার সিনহা, কাজী মুহাম্মাদ সুলতান আহসান উদ্দীন এবং সঞ্জয় গৃহকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ প্রশাসনে চলমান রদবদলের অংশ হিসেবেই এ বদলি করা হয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন ইউনিটে পুলিশ কর্মকর্তাদের পদায়ন ও বদলির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
‎এদিকে হালিশহর থানার ওসি কাজী মুহাম্মাদ সুলতান আহসান উদ্দীনকে ঘিরে এলাকায় নানা বিতর্ক ও অভিযোগের কথাও আলোচনায় ছিল। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি কৃষকদলের এক নেতার বিরুদ্ধে এক নারীর সঙ্গে দস্যুতার অভিযোগ ওঠে এবং ঘটনার সিসিটিভি ফুটেজও ছিল। তবে ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, এজাহার গ্রহণ না করে অভিযুক্ত পক্ষের সঙ্গে আপস-মীমাংসার পরামর্শ দেওয়া হয়। এতে ওই নারী কাঙ্ক্ষিত পুলিশি সেবা থেকে বঞ্চিত হন বলে অভিযোগ রয়েছে।
‎এছাড়া হালিশহর এলাকার একটি কারখানায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারকে কেন্দ্র করেও বিতর্ক সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, মৃত্যুর ঘটনায় দ্রুত পোস্টমর্টেম প্রতিবেদন প্রস্তুত করে কোনো অস্বাভাবিক মৃত্যুর কারণ নেই মর্মে মতামত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা থানায় অবস্থান নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং থানা ঘেরাও কর্মসূচিও পালন করেন।
‎স্থানীয় মহলে ওসির বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগও দীর্ঘদিন ধরে আলোচিত ছিল বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। এসব অভিযোগের কারণে সাধারণ মানুষের মধ্যে তার কর্মকাণ্ড নিয়ে অনাস্থার পরিবেশ তৈরি হয়েছিল বলেও এলাকাবাসীর একটি অংশের বক্তব্য।
‎এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশ এবং চট্টগ্রাম রেঞ্জের শীর্ষ নেতৃত্বেও পরিবর্তন আনা হয়। নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর হাসান মোহাম্মদ শওকত আলী আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন।
‎তবে ওসি কাজী মুহাম্মাদ সুলতান আহসান উদ্দীনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com