1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হরিরামপুরে ৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ যুবকের তিন মাসের কারাদণ্ড  - দৈনিক আমার সময়

হরিরামপুরে ৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ যুবকের তিন মাসের কারাদণ্ড 

সোহেল রানা
    প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মানিকগঞ্জে হরিরামপুরে গোপীনাথপুর মধ্যপাড়া গ্রাম থেকে আটক পাঁচ মাদক সেবনকারীকে আদালতে সামারি ট্রায়ালে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

 

সোমবার বিকেল আদালতে সামারি ট্রায়ালে পাঠালে এ রায় নিশ্চিত করেছেন করেছেন বলে জানান হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসাইন।

 

সোমবার ভোর রাতের দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মজমপাড়া গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে মোঃ ফয়সাল হোসেন (২৪), গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামের মৃত মজিদ বেপারীর ছেলে মুন্না মিয়া(২০), আরশেদ বেপারীর ছেলে রানা মিয়া(৩০), মৃত এলমেস বিশ্বাসের ছেলে মোঃ এলিন বিশ্বাস (১৮), হেলাল উদ্দিনের ছেলে শাহিনুর ইসলাম (২৩) কে আটক করা হয়।

 

এসময় তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবাসহ ইয়াবা খাওয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে আসামিদেরকে আদালতে সামারি ট্রায়ালেী জন্য প্রেরণ করা হলে আদালত প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

 

হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেন বলেন, সামারি ট্রায়ালে তিন মাসের কারাদণ্ড হওয়ায় তিন মাস কারাগারে আটক থাকবে। আপিলের ও সুযোগ নেই তাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com