মানিকগঞ্জে হরিরামপুর শাখার উদ্যোগে ঝিটকা আব্দুল কাদের আল চিশতীর বাস ভবনে মাসিক সূফি সঙ্গ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় তাসাউফ, আত্মশুদ্ধি, মানবিক মূল্যবোধ এবং ইসলামের শান্তির বাণী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
শুক্রবার বিকেলে ঝিটকা আব্দুল কাদের আল চিশতীর বাস ভবনে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাজা শরীফ উদ্দিন আল চিশতী, খাজা সফিউল্লাহ আল চিশতী, এস. এম. বাহরাইন হক ওয়ায়েছী, ডা. আব্দুল্লাহ আল মামুন আল চিশতী, খাজা আরিফ উল্লাহ আল চিশতী, খাজা আওলাদ হোসেন আল চিশতী,আব্দুল কাদের আল চিশতী সহ পীর-মাশায়েখগণ।সভায় হারিরামপুর উপজেলার বিভিন্ন দরবার থেকে শতাধিক পীর মাশায়েখগণ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন খাজা জসিম উদ্দিন আল চিশতী। তিনি তাঁর সমাপনী বক্তব্যে ইসলামের প্রকৃত শিক্ষা, আধ্যাত্মিক উন্নতি, মানবসেবা এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সূফিবাদের গুরুত্ব তুলে ধরেন। তিনি নিয়মিত এ ধরনের সূফি সঙ্গ ও আলোচনা সভায় অংশগ্রহণের মাধ্যমে আত্মশুদ্ধি ও নৈতিক জীবন গঠনের আহ্বান জানান।
Leave a Reply