আগামী ৩১ জুলাই দেশের সব মহানগরে ‘শান্তিপূর্ণ জনসমাবেশ’ কর্মসূচি দিয়েছে বিএনপি। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগামীকাল রোববার ই কর্মসূচি দিতাম। কিন্তু আমরা জানতে পেরেছি ক্ষমতাসীন আওয়ামী লীগ এদিন বিক্ষোভ করবে। তাই আমরা পরেরদিন এই কর্মসূচি পালন করবো।’
Leave a Reply