1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান শামিম হত্যাকান্ডের মূলহোতা কুখ্যাত সন্ত্রাসী মজনু আলী'কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ - দৈনিক আমার সময়

সেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান শামিম হত্যাকান্ডের মূলহোতা কুখ্যাত সন্ত্রাসী মজনু আলী’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪

আমিনুল ইসলাম বাবু 
    প্রকাশিত : সোমবার, ২৪ জুন, ২০২৪
র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আজ সোমবার ২৪ জুন’২৪ ভোর রাতে ঝিনাইদহের হরিণাকুন্ড পৌর এলাকার শুড়া গ্রামের স্বেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান শামিম(৫৩)’কে গুলি করে হত্যাকান্ডের মূলহোতা কুখ্যাত সন্ত্রাসী মজনু আলী ওরফে টাইলস শহিদুল(৪০)’কে গ্রেফতার করতে সমর্থ হয়।
গত ২৩ নভেম্বর’২৩ রাতে নিহত ভিকটিম কামরুজ্জামান শামিম(৫৩) এশার নামাজ শেষে মসজিদ হতে বাড়ী ফেরার পথে কতিপয় দুস্কৃতিকারী ভিকটিমকে রাস্তা থেকে তুলে নিয়ে পাশের মেহগনি বাগানে কুপিয়ে ও গুলি করে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুলির শব্দ শুনে ঘটনাস্থলে এসে নিহত ভিকটিমকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ঝিনাইদহের হরিণাকুন্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করলে নৃশংস এই হত্যাকান্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বের শত্রুতার জের ধরে দীর্ঘদিন যাবৎ নিহত ভিকটিমের সাথে গ্রেফতারকৃত আসামীর দ্বন্দ্ব চলছিলো। এরই ধারাবাহিকতায় পূর্ব পরিকল্পনা মোতাবেক গ্রেফতারকৃত আসামী মজনু আলী ওরফে টাইলস শহিদুলসহ তার অন্যান্য সহযোগীরা গত ২৩ নভেম্বর ২০২৩ তারিখ রাতে ভিকটিম কামরুজ্জামান শামিম’কে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায়, চুয়াডাঙ্গা সদর থানায় এবং ঢাকা জেলার আশুলিয়া থানায় অস্ত্র আইন ও বিস্ফোরক দ্রব্য আইন, চুরি ও ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com