1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সুয়েজ উপসাগরে বার্জ ডুবে ৪ জনের প্রাণহানি, আহত ২২ - দৈনিক আমার সময়

সুয়েজ উপসাগরে বার্জ ডুবে ৪ জনের প্রাণহানি, আহত ২২

আন্তর্জাাকিত ডেস্ক
    প্রকাশিত : বুধবার, ২ জুলাই, ২০২৫

সুয়েজ উপসাগরে একটি বার্জ ডুবে চারজন নিহত এবং ২২ জন আহত হয়েছে বলে জানা গেছে। মিশরীয় সরকার গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে। কায়রো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার রাতে বার্জ অ্যাডাম মেরিন ১২ ডুবে যায়। তবে বার্জটি ডুবে যাওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু এখনও জানানো হয়নি। মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, নিহত চারজনকে লোহিত সাগর উপক‚লে অবস্থিত মিশরের হুরগাদা হাসপাতালে রাখা হয়েছে। মন্ত্রণালয় আরো বলেছে, আহত চারজনকে বিমানে করে অন্য একটি হাসপাতালে এবং ১৮ জনকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিশরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় ফেসবুকে জানিয়েছে, অফশোর শুখের তেল কোম্পানি (ওসোকো) থেকে একটি প্রতিবেদনে বলা হয়েছে, সুয়েজ উপসাগরের গেবেল এল-জাইট এলাকায় বার্জটি ডুবে যায়। ফলে, চারজন নিহত এবং ২২ জন আহত হয়েছে।
ইউরোপ ও এশিয়ার সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ জলপথ সুয়েজ খাল থেকে এই অঞ্চলটি প্রায় ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) দক্ষিণে অবস্থিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com