1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সীমান্ত শহর টেকনাফ থেকে ৬০ কেজি গাজাসহ চার পাচারকারী আটক - দৈনিক আমার সময়

সীমান্ত শহর টেকনাফ থেকে ৬০ কেজি গাজাসহ চার পাচারকারী আটক

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি: 
    প্রকাশিত : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
কক্সবাজারের সীমান্ত উপজেলা শহরের টেকনাফ থেকে ৬০ কেজি গাজা সহ ৪ মাদক কারবারিকে আটকের দাবি করেছে কোস্ট গার্ড। এসময় একটি হাইস গাড়িও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকালের দিকে টেকনাফ পৌর শহরের স্থল বন্দর এলাকায় অভিযান চালিয়ে গাজাসহ তাদের আটক করে বলে জানায় কোস্ট গার্ড।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কুমিল্লার চৌদ্দগ্রাম হতে একটি বড় গাঁজার চালান টেকনাফে প্রবেশ করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৬ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ স্থল বন্দর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি ধূসর রঙের হাইস গাড়ীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল গাড়ীটিকে থামিয়ে তল্লাশী করে ৬০ কেজি গাঁজাসহ ৪ জন মাদক পাচারকারীকে আটক করে।
আটকৃত ব্যাক্তিরা হলেন, মোঃ আব্দুল্লাহ (৩৪), মহিউদ্দীন (৩৫) ও ইসমাইল (২৫) কুমিল্লা এবং মোহাম্মদ নূর (২৩) টেকনাফ মুছনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। জব্দকৃত গাঁজা, গাড়ী এবং আটককৃত ব্যাক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com