গত ০১ ফেব্রুয়ারি ২০২৫ হতে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের এর অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকা এবং বাকাল ও ঝাউডাংগা চেকপোষ্ট এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক করে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি এর দায়িত্বাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে গত ০১ ফেব্রুয়ারি ২০২৫ হতে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত পৃথক বিশেষ চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়।
উক্ত চোরাচালানী অভিযান পরিচালনা করে ৪৩ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, ১ কোটি ৫১ লাখ ১৬ হাজার ৫৪০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ৯ লাখ ০৫ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা, ১ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন ১ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল, ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস, ৯২ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ইমিটেশন গহনা, চোরাচালানী মালামাল পরিবহনের দায়ে ২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বাংলাদেশী ০৩ টি ট্রাক, ১ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১৪ হাজার বস্তা মেয়াদর্উর্ত্তীন ও ভেজাল সার, ১ কোটি টাকা মূল্যের ২৫ হাজার মণ কাঠ ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
এছাড়াও বিভিন্ন সময়ে টাস্কফোর্স অভিযান পরিচালনার মাধ্যমে মেয়াদউত্তীর্ণ সার জব্দ ও জরিমানা করা হয় এবং পরিবেশের ক্ষতিকারক ইট ভাটায় নিয়ম বহির্ভূতভাবে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করার দায়ে কাঠ জব্দ ও প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল যথাযথ কার্যক্রম সম্পন্ন করতঃ সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
Leave a Reply