1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এসিজি গঠন - দৈনিক আমার সময়

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এসিজি গঠন

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

বুধবার (২০ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৬টায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহায়তায় এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরা’র অনুপ্রেরণায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ভিত্তিক অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) গঠন করা হয়েছে।
গঠন সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক যুগ্ম আহবায়ক ভারতেশ^রী বিশ^াস, সহ-সভাপতি মোঃ ইয়াছিন ছিদ্দীকী, সনাক সদস্য পবিত্র মোহন দাশ, প্রফেসর মো. আব্দুল আব্দুল হামিদ প্রমুখ। সভাপতিত্ব করেন সনাক এর স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহবায়ক ডা. সুশান্ত ঘোষ।
তারা বলেন “অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ হলো একদল সৎ, দায়িত্বশীল ও সচেতন নাগরিক, যারা জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্বাস্থ্যসেবায় জবাবদিহিতা নিশ্চিতকরণ, দুর্নীতি প্রতিরোধ, সেবা গ্রহণে স্বচ্ছতা ও মানোন্নয়নে ভূমিকা রাখবে।” ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই মোঃ ফিরোজ উদ্দীন টিআইবির কার্যক্রম, অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র গাইডলাইন অনুযায়ী-এসিজি, এসিজি গঠনের লক্ষ্য, উদ্দেশ্য, এর গঠন প্রক্রিয়া, সদস্য হওয়ার যোগ্যতা, কমিটি গঠন ও কাঠামো, আচরণবিধি, কার্যক্রম ইত্যাদি বিষয়ে সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন।
উপস্থিত আমন্ত্রিত সক্রিয় নাগরিকগণ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ভিত্তিক একটি এসিজি গঠনের জন্য একমত পোষণ করেন এবং আলোচানর মাধ্যমে ১৯ সদস্য বিশিষ্ট এসিজি গঠন করেন। সদস্যরা হলেন- রায়হাতুল জান্নাত, মেহতাহুল জান্নাত মাহি, উজ্জল মাখাল, আল-আমিন, মোঃ আজিজুল, সুজন, মাহদী হাসান, সাদিকুর রহমান, মোঃ শাহাদাৎ হোসেন, গোপাল বিশ^াস, জয় মন্ডল, মোঃ শিমুল মোড়ল, পূর্নিমা মাখাল, সেবাদাসী, মায়া, অহল্যা, প্রবীর মাখাল, মাহমুদুর রহমান এবং উৎপল কুমার সাহা।
সভায় তিন সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। নবগঠিত এসিজির কার্যক্রম পরিচালনার জন্য একটি তিন সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে রায়হাতুল জান্নাত সমন্বয়ক এবং মেহতাহুল জান্নাত মাহি ও উজ্জল মাখাল কে সহ-সমন্বয়ক নির্বাচিত হন।
নতুন নির্বাচিত নেতৃবৃন্দ তাদের নির্বাচিত করার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং বলেন ”আমরা চাই হাসপাতালের সেবার মান আরও উন্নত হোক। প্রতিটি রোগী যেন ন্যায়সঙ্গত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায়। এজন্য স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা এসিজি সদস্যরা নিরলসভাবে কাজ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com