1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা’য় বিজিবি অভিযানে বিপুল পরিমান ভারতীয় মালামাল জব্দ - দৈনিক আমার সময়

সাতক্ষীরা’য় বিজিবি অভিযানে বিপুল পরিমান ভারতীয় মালামাল জব্দ

সিরাজুল ইসলাম শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় চল্লিশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে চল্লিশ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন দাসপাড়া মাঠ থেকে ভারতীয় ঔষধ আটক করে। সাতক্ষীরা সদরের ফলমোড়ে ভারতীয় ঔষধ এবং শাড়ি আটক করে। বোস্তানের ঘের থেকে ভারতীয় ঔষধ আটক করে। আবাদের হাট ঔষধ আটক করে। কলারোয়া থানাধীন মজুমদারের খাল মুখ, রাজ্জাকের মোড় ও গেড়া খালি নামক স্থান হতে ভারতীয় শাড়ি এবং বোরকা আটক করে। উত্তর ভাদিয়ালী থেকে ভারতীয় বোরকা আটক করে। এছাড়াও, সুলতানপুর ভারতীয় ঔষধ আটক করে। সর্বমোট উনচল্লিশ লক্ষ পঁয়ষট্টি হাজার নয়শত সত্তর টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com