প্রতি বছর বঙ্গোপসাগরে সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকারের মৎস্য অধিদপ্তর। সারাদেশের মত কক্সবাজারেও গেল ১৫ এপ্রিল মধ্যরাত থেকে শুরু হয় নিষেধাজ্ঞা এবং চলবে ১১ জুন পর্যন্ত। এই সময়ে সাগরে সব ধরনের মাছ ধরা ও আহরণ বন্ধ থাকবে। দীর্ঘ এই সময়ে জেলেদের জন্য প্রণোদনা চাল সহায়তার বরাদ্দ দিয়ে থাকেন সরকার। বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় কক্সবাজার জেলেদের জন্য ৪ হাজার ৯০০ শত মেট্রিক টন চাল বরাদ্দ এসেছে। নিবন্ধিত ৬৪ হাজার ২৩ জন জেলের; প্রতিজনকে দেওয়া হবে ৭৭ কেজি করে চাল।
কক্সবাজার জেলা মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্য মতে, জেলায় নিবন্ধিত ট্রলারের সংখ্যা ১ হাজার ৬৫৪ এবং তালিকাভুক্ত জেলের সংখ্যা ৬৪ হাজার ২৩ জন। তারমধ্যে সদর উপজেলায় ৮ হাজার ৫৪৪ জনের জন্য বরাদ্দ ৬৬১ মেট্রিক টন, ঈদগাঁও ১ হাজার ৭৬ জনের জন্য বরাদ্দ ৮৩ টন, চকরিয়া ৫ হাজার ৮৫৭ জনের জন্য ৪৫৩ টন, মহেশখালী ১৫ হাজার ৮৩২ জনের জন্য ১ হাজার ২২৪ টন, উখিয়া ৩ হাজার ৩৩২ জনের জন্য ২৫৮ টন, পেকুয়া ৪ হাজার ৯৬৭ জনের জন্য ৩৮৪ টন, কুতুবদিয়া ১০ হাজার ৯৫৯ জনের জন্য ৮৪৮ টন, টেকনাফ ১০ হাজার ৬৮৩ জনের জন্য ৮২৬ টন এবং রামু ২ হাজার ৭৭৩ জনের জন্য ২১৫ মেট্রিক টন চাল বরাদ্দ এসেছে। গত ১২ এপ্রিল থেকে চাল বিতরণ অনুষ্ঠান শুরু করে জেলা মৎস্য অফিস। প্রথম পর্যায়ে চারটি উপজেলা ঈদগাঁও, রামু, পেকুয়া ও চকিয়ার উপজেলার জেলেদের মাঝে চাল বিতরণ শুরু হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো: নাজমুল হুদা বলেন, “গত ১৫ এপ্রিল থেকে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। কিন্তু, এর তিনদিন আগে ১২ এপ্রিল থেকে প্রত্যেককে জেলে পরিবারকে চাল সহায়তা দেওয়া শুরু হয়েছে। প্রতিজন জেলেকে ৭৭ কেজি করে চাল সহায়তা দেওয়া হচ্ছে। তিনি বলেন, কক্সবাজারে তালিকাভুক্ত জেলের সংখ্যা ৬৪ হাজার। তাঁদের ৫ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ এসেছে। সকল উপজেলায় চাল দেওয়া প্রায় শেষ পর্যায়ে।”
সরকার বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে। ওই ৫৮ দিন জেলেরা কাজ পান না বলে ওই সময় মৎস্য বিভাগের নিবন্ধিত পেশাদার জেলেদের খাদ্য সহযোগিতা প্রদানের জন্য বিশেষ ভিজিএফ কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এই কর্মসূচির আওতায় কক্সবাজার জেলায় উপকারভোগী জেলের সংখ্যা ৬৩৪ হাজার ২৩ জন। এরা প্রত্যকে ২ কিস্তিতে ৭৭ কেজি করে প্রায় ৫ হাজার মেট্রিক টন চাল পাবেন।
জেলা ত্রাণ কর্মকর্তা মো. আজাদ রহমান বলেন, “নিবন্ধিত জেলেদের প্রত্যেকেই সরকারের দেওয়া ভিজিএফ চাল পেয়েছেন। কুতুবদিয়া উপজেলার জেলেরা গেল শুক্রবার থেকে চাল সহায়তা পেয়েছেন। তিনি বলেন, কক্সবাজারে নিষেধাজ্ঞার তিনদিন আগে থেকে জেলেদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে। এছাড়া অন্যান্য বার দুই কিস্তিতে জেলেরা চাল বরাদ্দ পেতো ; এইবার একসাথে চাল দেওয়া হয়েছে।
Leave a Reply