1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সমুদ্রে ভেসে যাওয়া আরেক শিক্ষার্থীর লাশ উদ্ধার - দৈনিক আমার সময়

সমুদ্রে ভেসে যাওয়া আরেক শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বুধবার, ৯ জুলাই, ২০২৫

কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে আসিফ আহমদ নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে কক্সবাজারের নাজিররারটেক সমুদ্র পয়েন্ট থেকে তার উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি জানান, হিমছড়ি সৈকতে গোসল করার সময় নিখোঁজের একদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ আহমদের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরেক শিক্ষার্থী অরিত্র হাসান। তাকে উদ্ধারে তৎপরতা চলছে। এর আগে গত মঙ্গলবার গত মঙ্গলবার গোসল করার সময় হিমছড়ি সমুদ্র সৈকত থেকে তিন বন্ধু ভেসে যায়। এর মধ্যে সাদমান রহমান সাবাবের (২১) লাশ উদ্ধার করলেও অপর দুই বন্ধু আসিফ আর অরিত্র নিখোঁজ ছিল। একদিন পর গতকাল বুধবার সকালে আসিফের লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে দুই জনের লাশ উদ্ধার করা হলো। অপর বন্ধু অরিত্র এখনও নিখোঁজ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com