ছোটবেলায় কম বেশি অনেকেরই ইচ্ছে থাকে অভিনেতা- অভিনেত্রী হওয়া কণ্ঠশিল্পী বা নৃত্যশিল্পী হওয়া। সেই আগ্রহ থেকে ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে অনেকেই তা বাস্তবায়ন করেন আবার অনেকের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আর সেই স্বপ্নবাজদের একজন টিপু তালুকদার। প্রবল আগ্রহ আর উদ্দীপনা নিয়ে বেশ কয়েক বছর ধরে থিয়েটার এবং টেলিভিশন মিডিয়াঙ্গনে পথ চলছেন টিপু ।
টিপু তালুকদা এর জন্ম শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানায়। বাবা-মায়ের বড় সন্তান হাওয়ায় ছোটবেলা থেকেই পরম আদরে বেড়ে ওঠা। শৈশব থেকেই ইচ্ছে ছিল শিল্পী হবার। সেই ইচ্ছে থেকেই নিজের জমানো টাকা দিয়ে একখানা গিটার কিনে গান চর্চা শুরু করেন। ঢাকা ইন্টারন্যাশনাল মিউজিক স্কুল এন্ড কলেজে গিটার প্রশিক্ষণ নেন। গানের পাশাপাশি একসময় থিয়েটারের দিকে ঝুঁকে পড়েন এই অভিনেতা।
দীর্ঘদিন থিয়েটার করতে গিয়ে একপর্যায়ে গানকে পেছনে রেখে অভিনয় কে প্রাধান্য দিতে থাকেন তিনি। শুরু হয় পথ চলা। থিয়েটারে কাজ করে অল্প সময়ের মধ্যেই বিভিন্ন বেসরকারি এবং সরকারি চ্যানেলে তার চরিত্র ফুটিয়ে তোলেন। এরই মধ্যে তিনি বেশ কটি চ্যানেলে ধারাবাহিক নাটকে কাজ করছেন। এর মধ্যে উল্লেক্ষ্য রসের হাড়ি, সিম্পলের মধ্যে গর্জিয়াস, দ্য গুড দ্যা ব্যাড এন্ড দ্য আগলি, এখানে কেউ থাকে না, নিউইয়র্ক থেকে বলছি ইত্যাদি।
এছাড়াও সিঙ্গেল নাটকের মধ্যে উল্লেখিত স্বার্থপর, পেনড্রাইভ, দা লাস্ট চেক, ইনজেকশন, রক্তঋণ , মনের মানুষ,সুদখোর, ফাঁকি ইত্যাদি। শুধু নাটকেই নয় এরইমধ্যে আলোচিত মুক্তি পাওয়া বাংলা সিনেমায় তিনি একটি বিশেষ চরিত্রে কাজ করেছেন। এই অভিনেতার সাথে কথা বলে জানতে পাওয়া যায় আরো কয়েকটি বাংলা সিনেমার কাজ ইতিমধ্যে তিনি শেষ করেছেন। এ ছাড়াও কয়েকটি বিজ্ঞাপনেও তিনি কাজ করেছেন।
ইতিমধ্যে এই অভিনেতা কেন্দ্রীয় চরিত্রে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি আরো দুইটি নাটকের কেন্দ্রীয় চরিত্রে কাজ শেষ করেছেন এই অভিনেতা। নাটক দুটি হল : মজনু এখন ঢাকায় এবং খানদানি বংশের পোলা। নাটক দুটিতে বাংলাদেশের বেশ কিছু জনপ্রিয় মুখ কাজ করেছেন বলে জানা যায় তারই মধ্যে অন্যতম আব্দুল্লাহ রানা, রেশমা আহমেদ, আশরাফ কবির, রিনা খান সহ আরো অনেকে। নাটক দুটি পরিচালনা করেছেন আর এইচ তৌফিক এবং প্রযোজনা করেছেন আব্দুল কাইয়ুম ও অরূপ রতন চৌধুরী। আরো জানা যায় খানদানি বংশের পোলা নাটকটি বাংলাদেশের যেকোনো একটি বেসরকারি চ্যানেলে দেখা যাবে।
সামনে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা এবং সাহসিকতা নিয়ে কাজ করে যাচ্ছেন এই অভিনেতা। টিপু দৈনিক আমার সময় কে বলেন আমি সব সময় নিজেকে ব্যাস্ত রাখতে চাই শুটিং এ এবং অভিনয় করতে চাই নিয়মিত। তিনি আরও বলেন যতদিন বাঁচবো ততদিন অভিনয়ের সাথেই নিজেকে জরিয়ে রাখতে চাই।
Leave a Reply