আগামী ১৩ জুন প্রথম বারের মতো কক্সবাজারে দু’দিনের সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। ইতোমধ্যে সফরের সম্ভাব্য পূর্ণাঙ্গ কর্মসূচি প্রকাশ করা হয়েছে। এদিন রাত ৮টায় আকাশপথে কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে তিনি সরাসরি কক্সবাজার সার্কিট হাউসে যাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন। পরের দিন সকাল ১০ টায় তিনি পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত মাছুয়াখালী পাতলী খান পুনঃখনন করবেন। সেখানে তিনি একটি পথসভায় বক্তব্য রাখবেন।
মঙ্গলবার ৯ জুন সকালে পিএমখালী মিছুয়াখালী সভার স্থান পরিদর্শন করেছেন কক্সবাজার – ৩ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল। তিনি সকালে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার অবতরণের পর সরাসরি পিএমখালী পাতলী খাল ও আশপাশের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের তিনি দিক নির্দেশনা দেন।
পরিদর্শন কালে সংসদ সদস্য বলেন, ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পতীলি খাল খনন করেছিলেন এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তিনি সারা দিন এখানে স্থানীদের সাথে খাল খনন করেন। খালের পাড়ে বসে তিনি ছবি তুলেছিলেন এবং একটি খেজুর গাছও রোপন করেছিলেন। তার স্মৃতিবিজড়িত সেই খেজুর গাছ এখনো দৃশ্যমান। তার সুযোগ্য সন্তান তারেক রহমানের প্রধানমন্ত্রী হয়ে কক্সবাজার আগমন উপলক্ষে কক্সবাজারবাসী আনন্দিত বলেও জানান তিনি।
এ সময় তাঁর সঙ্গে পিএমখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
Leave a Reply