সড়কে মৃত্যু রোধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি,চকরিয়ায় নিরাপদ সড়ক দিবসে বক্তারা
দিদারুল আলম সিকদার,
কক্সবাজার জেলা প্রতিনিধি:
২৩ অক্টোবর ২০২৪
নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো ছাত্র-জনতার অঙ্গীকার,নিরাপদ সড়ক হোক সবার। বিগত ২৩ বছর ধরে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলন করে আসছে।এই আন্দোলেনের ধারাবাহিকতায় ২০১৭ সাল থেকে দিবসটি জাতীয়ভাবে পালিত হয়ে আসছে।
মঙ্গলবার ২২অক্টোবর দুপুরে উপজেলা পরিষদের হলরুম মোহনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: ফখরুল ইসলাম।নিসচা চকরিয়া উপজেলা শাখার সভাপতি সোহেল মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌরসভার সচিব মাসুদ মোর্শেদ,বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সায়েদ হাসান,শামশুল আলম সাঈদী ও মোবারক হোছেন জিহান প্রমুখ।
বক্তারা বলেন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা শিকার হচ্ছে মানুষ। এতে অনেকেই প্রাণ হারাচ্ছে, কারো হাত পা ভেঙে পঙ্গুত্ববরণ করছে।সড়কে মৃত্যু রোধে সংশ্লিষ্টদের কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এরআগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়।র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা পরিষদ চত্বরে এসে মিলিত হয়।
এসময় নিরাপদ সড়ক চাই নিসচা চকরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি নাফিজ গনি বিপু, সহ-সম্পাদক সূধীর চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক ফারুক রানা, যুব বিষয়ক সম্পাদক এম আলি হোসেন,সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক শাহরিয়ারসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply