1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সংস্কার ও নির্বাচন একে অপরের পরিপূরক: জোনায়েদ সাকি - দৈনিক আমার সময়

সংস্কার ও নির্বাচন একে অপরের পরিপূরক: জোনায়েদ সাকি

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

সংস্কার ছাড়া যেমন নির্বাচন হবে না তেমনি নির্বাচন ছাড়াও অনেক সংস্কার হবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সকলের সাথে আলোচনা করে নির্বাচনের সময়সীমা নির্ধারণেরও আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা’র গণসংলাপে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, আগামী দিনের ক্ষমতা জনগণের জবাবদিহিতার ক্ষমতা হতে হবে। ৫৩ বছরে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে, কিন্তু দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। যদি ক্ষমতার জবাবদিহিতা থাকে তাহলেই আইনের সুশাসন প্রতিষ্ঠা পাবে।

তিনি আরও বলেন, ক্ষমতা এতদিন চলেছে ফ্যাসিবাদী কায়দায়, এটাকে পরিবর্তন করতে হবে । বাংলাদেশের সর্বত্র আমরা রাজনৈতিক লড়াই করছি।

৭২ এর সংবিধানের ক্ষমতা কাঠামো বদলানোর প্রতি গুরুত্বারোপ করেন তিনি। জনগণকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি কোনো প্রকার বিভাজন তৈরি যাতে না হয় সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান জোনায়েদ সাকি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com