লেখক সংসদ, রংপুরের আয়োজনে ৯৪৮তম সাপ্তাহিক সাহিত্য আসর এবং প্রখ্যাত কবি রোমেনা চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক সংসদ, রংপুরের মোস্তফা জামান বিমান এবং সঞ্চালনা করেন রাকিব উল হাসান এলেন। সভায় কবি রোমেনা চৌধুরীর সাহিত্যকর্ম, সৃজনশীল অবদান ও সাহিত্যাঙ্গনে তাঁর অবিস্মরণীয় ভূমিকার ওপর আলোচনা করা হয়। বক্তারা বলেন, কবি রোমেনা চৌধুরী তাঁর লেখনীর মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এবং নতুন প্রজন্মের সাহিত্যচর্চায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।
আলোচনা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত সাহিত্যপ্রেমী, কবি ও লেখকবৃন্দ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঐতিহ্য সাহিত্য পত্রিকার সম্পাদক ওমান হারুনুর রশিদ, শামসুন্নাহার কল্পনা, রওশনারা
সহেল বাবলু, দেলোয়ার হোসেন হাসনাইন রাব্বি, সওদা খানম মিনু, দেলোয়ার হোসেন এবং দৈনিক আমার সময়ের বিশেষ প্রতিনিধি মো. আলামীনসহ লেখক, কবি, সাহিত্যিক ও সংস্কৃতিজন।
সাহিত্য আসরে অংশগ্রহণকারীরা নিয়মিত সাহিত্যচর্চা, পাঠাভ্যাস বৃদ্ধি এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে লেখক সংসদ, রংপুরের ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষ পর্বে কবিতা পাঠ, সাহিত্য আলোচনা এবং দোয়ার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply