1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
লিশকে মারধর ও জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে অভিযানে গ্রেফতার ১০ জন - দৈনিক আমার সময়

লিশকে মারধর ও জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে অভিযানে গ্রেফতার ১০ জন

Reporter Name
    প্রকাশিত : সোমবার, ৩ মার্চ, ২০২৫

সিএমপি’র পতেঙ্গা সী বিচে ত্রাস সৃষ্টি করে পুলিশকে মারধর ও জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনায় পতেঙ্গা মডেল থানার পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ২৪ ঘন্টার মধ্যে আরো ১০ জন আসামী গ্রেফতার করা হয়।

পতেঙ্গা সী বিচে ত্রাস সৃষ্টি করে ভিকটিম এস আই ইউসুফ আলীকে হেনস্থাসহ মোবাইল ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়ার ঘটনার সাথে গ্রেফতার কৃতরা সকলেই জড়িত। এছাড়াও আসামিরা উক্ত এলাকার দর্শনার্থী ও সাধারণ মানুষদেরকে ভয়-ভীতি প্রদর্শন করতঃ ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিল। এস আই ইউসুফ আলীকে হেনস্থার পর সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ঘটনার ভিডিও  এবং শ্বাসরুদ্ধকর অভিযানে নামে পতেঙ্গা মডেল থানা পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার- বদরুল আলম মোল্লার সার্বিক দিকনির্দেশনা মোতাবেক,পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই/মোঃ সাইদুল ইসলাম, এসআই/সেকান্তর মিয়া, এসআই/বেলায়েত হোসেন ও সংগীয় ফোর্সসহ অদ্য ০২/০৩/২০২৫ খ্রিঃ তারিখ চট্টগ্রাম মহানগর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্র- ১। গনপতি (৫৭), ২।হামিদুর রহমান (৩০), ৩। রোহান (২০), ৪। আরিফ প্রমাণিক (৩৫), ৫। রাব্বি (৩৫), ৬। শুভ (১৯), ৭। জীবন (২৬), ৮। রুমেল (৩০), ৯। রেজাউল করিম (৪৫) ও ১০। সিয়াম শেখ (১৮)দের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিরা প্রত্যেকে উক্ত ঘটনা ছাড়াও প্রতিনিয়ত এলাকার দর্শনার্থী ও সাধারণ মানুষদেরকে ভয়-ভীতি প্রদর্শন করতঃ ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিল। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com