1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রাশিয়ার উপক‚লে ৭.৪ মাত্রার ভ‚মিকম্প, সুনামি সতর্কতা - দৈনিক আমার সময়

রাশিয়ার উপক‚লে ৭.৪ মাত্রার ভ‚মিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাাকিত ডেস্ক
    প্রকাশিত : রবিবার, ২০ জুলাই, ২০২৫

রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি উপক‚লের কাছাকাছি এলাকায় ৩টি শক্তিশালী ভ‚মিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করেছে মার্কিন ভ‚তাত্তি¡ক জরিপ সংস্থা (ইউএসজিএস)। প্রথম ভ‚মিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৪। ইউএসজিএস-এর ওয়েবসাইট অনুযায়ী, মাত্র ৩২ মিনিটের ব্যবধানে কামচাটকা উপদ্বীপ সংলগ্ন প্রশান্ত মহাসাগরে এই তিনটি ভ‚মিকম্প আঘাত হানে। এর মধ্যে দুটি ভ‚মিকম্পের মাত্রা ছিল ৬.৭ এবং একটি ছিল ৭.৪ রিখটার স্কেলে। খবর আল জাজিরার। জার্মানির জিওসায়েন্স রিসার্চ সেন্টার (জিএফজেড) জানিয়েছে, কামচাটকার পূর্ব উপক‚লে ৬.৭ মাত্রার ভ‚মিকম্প গতকাল রোববার রেকর্ড করা হয়েছে। ভ‚মিকম্পগুলোর কেন্দ্রস্থল ছিল পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের নিকটবর্তী এলাকায়, যেখানে প্রায় ১ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ বাস করে। এখনও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ সম্ভাব্য সুনামি ও পরবর্তী আফটারশক সম্পর্কে সতর্ক থাকার আহŸান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com