রাজধানী ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রীমা মডেল টাউন এর গ্রীনসিটি হাউজিং এ গত কাল ০১/০৬/২৪ ইং তারিখ ১১.৩০ ঘটিকার সময়, বাড়ি নং ১৯/২০ রোড নং ০১ ব্লক -২ গ্রীন সিটি হাউজিং,চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুরে একটি নির্মাণাধীন ভবনের ৭তলা ছাদের উপর কাজ করতে গিয়ে পা ফসকে, আল – আমিন ইসলাম (৩১) নামের এক নির্মান শ্রমিক মারা যায় বলে খবর পাওয়া যায়।
মৃত আল-আমিনের পরিচয়, পিতা : মোঃ সুলতান মিয়া , মাতা: মৃত নাসিমা বেগম সাং-স্বরহাটা দুর্গাপুর মন্ডলপাড়া থানা:মিঠাপুকুর জেলা : রংপুর।
এ/পি ১৯/২০ রোড -১ ব্লক -২ গ্রীন সিটি হাউজিং চন্দ্রিমা মডেল টাউন রোড নং- ১ মোহাম্মদপুর ঢাকা। বলে যানা যায়।
সরজমিন তদন্তে জানা যায় যে, আল-আমিন ওই নির্মাণাধীন ভবনের সাত তলায় পিলার, কলমের বোট লাগাইতে গিয়ে পা ফসকে নিচে পড়ে গেলে সহকর্মীরা উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন, লাশ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে ।
মোহাম্মদপুর থানার পুলিশের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা যানায় যে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply