1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রাজউকের ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের বিরুদ্ধে ঘুষ আর দুর্নীতির বিস্তর অভিযোগ - দৈনিক আমার সময়

রাজউকের ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের বিরুদ্ধে ঘুষ আর দুর্নীতির বিস্তর অভিযোগ

শাহ আলম
    প্রকাশিত : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
Oplus_131072
 রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)’র মহাখালী জোনাল অফিসের জোন-৩/ ২ এর ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের বিরুদ্ধে ষুঘ বাণিজ্য আর অনিয়ম দুর্নীতির একাধিক  অভিযোগ পাওয়া গেছে।

মাঠ অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, মহাখালী জোনাল অফিসের,  জোন-৩/২ এর আওতাধীন মিরপুর ৬ নং সেকশন এর চলন্তিকা মোড়,  গার্লস বাংলা স্কুল ও বায়তুল মোশাররফ সিনিয়র মাদরাসা সহ মিরপুর ৬নং সেকশনের বিভিন্ন সড়কে একাধিক নির্মাণাধীন ভবনে রাজউকের ইমারত বিধিমালার নিয়মানুযায়ী ভবনের ডেভিয়েশন,  আউটডোর, ইনডোর স্ট্রাক্সার ,   আবাসিক ভবনের অনুমোদন নিয়ে বাণিজ্যিক ভবন তৈরী করার মত বিভিন্ন নিয়ম ভঙ্গের অভিযোগ পাওয়া যায়।
রাজউকের উচ্ছেদ অভিযানে,
মিরপুর সেকশন- ১ ব্লক- বি,বাসা- ৫৩/৫৪, ৪ তলা বাড়ী সহ, সেকশন -২ এর  যথাক্রমে রোড-২, ব্লক-চ বাসা- ১৪৩/১৪৪ নং এ ৫ তলা বাড়ী,  রোড-১৬  ব্লক -জি/১,  বাসা- ১০ এ ৮ তলা বাড়ী, রোড়- ১৫,ব্লক -বি বাসা নং-৯ এর ৭-তলা বাড়ীতে  উচ্ছেদ করা হয় কিন্তু উচ্ছেদকৃত নির্মাণাধীন  ভবনগুলো থেকে  মোটা অংকের ঘুষ নিয়ে রফাদফা  করারও একাধিক  অভিযোগ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে আবুল কালাম আজাদ এর মুঠো ফোনে ফোন করে এবং হোয়াটস এ্যাপে বার্তা দিয়েও কোনো জবাব পাওয়া যায় নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com