1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুর আনসার ও ভিডিপি প্রথম ধাপের জাপানি ভাষা প্রশিক্ষণ সমাপনী - দৈনিক আমার সময়

রংপুর আনসার ও ভিডিপি প্রথম ধাপের জাপানি ভাষা প্রশিক্ষণ সমাপনী

আলামীন রংপুর
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা অর্জন এবং আন্তর্জাতিক শ্রম বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয় দূরদর্শী ও প্রগতিশীল নেতৃত্বে এক যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়নে পথে এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় রংপুর জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে তিন মাস মেয়াদি জাপানি ভাষা প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়। ৭ই মে রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষা প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ উপমহরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম পিভিএমএস এ সময় তিনি বলেন জাপানি ভাষা প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশ ও জাতির সার্বিক উন্নয়নে কার্যকার অবদান রাখা সম্ভব ও প্রশিক্ষণাথীদের উদ্দেশ্যে নানা দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। উপ মহাপরিচালকের এর দিকনির্দেশনা প্রশিক্ষণ কার্যক্রম মনোবল ও শিক্ষার্থীদের বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ পরিচালক মোঃ শফিকুল আলম, রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম এ সময় উপস্থিত আরো ছিলেন সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ নাসিম হাসান, উপজেলা প্রশিক্ষক ও অন্যান্য কর্মকর্তা/ কর্মচার, প্রশিক্ষণাথী বৃন্দ। জাপানি ভাষা প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষক হিসেবে ছিলেন মোঃ আমিনুল ইসলাম। উল্লেখ্য, ৮ মে থেকে দ্বিতীয় ধাপে ৩৭ জনের তিন মাস মেয়াদী অ্যান্ডভান্স (JFTA2) জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com