1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে - দৈনিক আমার সময়

রংপুরে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে

আলামীন রংপুর
    প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬
oplus_0
জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৮ জুন ২০২৬, রবিবার সারাদিনব্যাপী রংপুর জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির আওতায় জেলার ৬ মাস থেকে ৫ বছর (৫৯ মাস) বয়সী সকল শিশুকে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর জেলায় এ ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩৯ হাজার ২৫৯ জন শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৬ হাজার ৫২৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৬ থেকে ১১ মাস বয়সী ১৬৩ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ হাজার ৫৫২ জন প্রতিবন্ধী শিশুকেও এ কর্মসূচির আওতায় আনা হয়েছে।
জেলার বিভিন্ন এলাকায় মোট ১ হাজার ৮৩২টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৩ হাজার ৬৬৪ জন স্বেচ্ছাসেবী। পাশাপাশি ৪৫৬ জন স্বাস্থ্যকর্মী ও ২২৮ জন প্রথম সারির তদারককারী কর্মসূচি বাস্তবায়নে নিয়োজিত থাকবেন।
ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অপুষ্টিজনিত জটিলতা কমায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত দিনে অভিভাবকদের তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে।
এছাড়া স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণমতো ঘরে তৈরি সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ানো প্রয়োজন। নিয়মিত পুষ্টিকর খাদ্য গ্রহণ ও ভিটামিন ‘এ’ সেবনের মাধ্যমে শিশুদের সুস্থ ও সবলভাবে বেড়ে ওঠা নিশ্চিত করা সম্ভব।
স্লোগান: “ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com