1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভাগীয় দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভাগীয় দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

আলামীন রংপুর
    প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২৬
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে রংপুরে “বিভাগীয় দায়িত্বশীল সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ সমাবেশে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাহবুবুর রহমান বেলাল, এটিএম আজম খান, আবুল হাসেম বাদল এবং অ্যাডভোকেট কাওছার আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাম রাব্বানী।বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, কর্মসংস্থান সৃষ্টি ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা শ্রমিকবান্ধব সমাজ গঠনে ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, “শ্রমিকদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকদের অধিকার নিশ্চিতের মাধ্যমেই একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।” সম্প্রতি বিভিন্ন কর্মসূচিতে তিনি শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্বারোপ করেছেন।
সমাবেশে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চলের নেতাকর্মী, শ্রমিক প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com