1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মার্কিন তুলা ব্যবহারে তৈরি পোশাকে শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ - দৈনিক আমার সময়

মার্কিন তুলা ব্যবহারে তৈরি পোশাকে শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানি করলে মার্কিন বাজারে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে এই সুযোগের কথা উল্লেখ করা হয়েছে। শনিবার (২ আগস্ট) বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান।

বিজিএমইএ সভাপতি বলেন, “৩১ জুলাই জারি করা প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, যেসব দেশ যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানি করবে, তারা কিছুটা শুল্ক ছাড় পাবে। তবে এই সুবিধা পেতে হলে পোশাক তৈরিতে ব্যবহৃত মোট তুলার অন্তত ২০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে।”

বর্তমানে বাংলাদেশ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে তুলা আমদানি করে থাকে। মাহমুদ হাসান খান আরও বলেন, বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় ৭৫ শতাংশই তুলাভিত্তিক। তাই এই সুযোগ কাজে লাগাতে পারলে রপ্তানিতে নতুন গতি আসবে।

তিনি জানান, বিজিএমইএ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং ইউএস কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শুল্ক ছাড়ের বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে। এটি কার্যকর হলে বাংলাদেশের রপ্তানি খরচ কমবে এবং পোশাক খাত আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

তবে তিনি সতর্ক করে বলেন, “এই মুহূর্তে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। নির্বাহী আদেশে উল্লেখ করা হয়েছে যে, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি কার্যকর হবে, তারা আরও বেশি শুল্ক ছাড় পেতে পারে। তাই বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ার জন্য বাংলাদেশকে আলোচনা চালিয়ে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com