1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত - দৈনিক আমার সময়

ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

শুভ বসাক, ময়মনসিংহ
    প্রকাশিত : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
“মানুষই মুখ্য, মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন” ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে র‌্যালি মানববন্ধন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নগরীর জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ,কে,এম শওকত ইসলাম। এছাড়াও অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম। আলোচনা শেষে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com