“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যত’ – স্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬। মঙ্গলবার, ১৯ মে, সকাল দশটায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায়, জেলা প্রশাসন ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আয়োজনে মেলার উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। আগামীকাল ২১ মে পর্যন্ত চলবে এই মেলা। জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে, ৯ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে, ৮ টি পৌরসভাব ভূমি অফিস এবং ৯ উপজেলার প্রত্যেক ইউনিয়ন ভূমি অফিসের সামনে ডিজিটাল পদ্ধতিতে ভূমি সেবার দিক নির্দেশনা ব্যানার, ফেস্টুন ও লিফলেট বিতরণ করা হচ্ছে। একই সাথে ভূমিসেবা মেলা চলাকালীন সেবাপ্রত্যাশীগণ সরাসরি কম্পিউটারে কিভাবে ই-নামজারি আবেদন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ডিজিটাল ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন ও সাথে সাথে ভূমি সেবা করা হয় মেলা পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে। উদ্ভোধনকালে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটাইলাইজড ভূমি সেবা পৌঁছে দিতে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিসেবা মেলা পালিত হবে। ভূমিসেবার উন্নয়নে মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বসহ কাজ করছে সরকার। ইতোমধ্যে ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন, নাগরিকদের অনলাইনে ফি লেনদেন, হটলাইন নম্বরে সেবা, ই-রেজিস্ট্রেশন ও ডিজিটাল ভূমিসেবা সিস্টেমের আন্তঃসংযোগ, ডিজিটালাইড ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি নকশা, ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু ও ভূমি আইনের সংস্কার করা হয়েছে। জেলা রেকর্ড অফিস, অধিগ্রহণ শাখাসহ জেলা প্রশাসক নোয়াখালী কার্যালয় সামনে অনুষ্ঠিত ভূমি সেবা মেলার দেখা যায়।
এসময় ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে পাঁচজন ভূমির মালিককে ৩০ লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে।
নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহাবুব আলমগীর আলো, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইয়াছিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম সহ এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ভূমি সেবাপ্রত্যাশীগণকে জেলা প্রশাসক কার্যালয় সামনে, এসিল্যাণ্ড,পৌরসভার ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবা নেওয়ার অনুরোধ করা যাচ্ছে।
Leave a Reply