1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ভুয়া ভেন্ডরদের বিরুদ্ধে সতর্ক করলো চসিক, ‎বাসাবাড়ির বর্জ্য সংগ্রহে কোনো টাকা নয়ঃ মেয়র ডা. শাহাদাত - দৈনিক আমার সময়

ভুয়া ভেন্ডরদের বিরুদ্ধে সতর্ক করলো চসিক, ‎বাসাবাড়ির বর্জ্য সংগ্রহে কোনো টাকা নয়ঃ মেয়র ডা. শাহাদাত

‎জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন-এর নির্দেশক্রমে চলতি বছরের মার্চ মাস থেকে নগরীর বাসাবাড়িতে ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহে বেসরকারি ভেন্ডরদের কার্যক্রম বন্ধ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
‎মেয়রের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে চসিকের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা সরাসরি বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করছেন। ফলে এপ্রিল মাস থেকে নগরবাসীকে বাসার ময়লা সংগ্রহের জন্য কোনো ভেন্ডর বা তৃতীয় পক্ষকে টাকা প্রদানের প্রয়োজন নেই বলে জানিয়েছে চসিক।
‎তবে সম্প্রতি অভিযোগ পাওয়া গেছে, কিছু অসাধু ব্যক্তি এখনো নিজেদের ভেন্ডর পরিচয় দিয়ে বাসাবাড়ি থেকে টাকা আদায়ের চেষ্টা করছে। এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ উল্লেখ করে নগরবাসীকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে চসিক কর্তৃপক্ষ।
‎চসিক সূত্র জানায়, কেউ যদি জোরপূর্বক কিংবা প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে বিষয়টি অবহিত করার আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
‎এ বিষয়ে অভিযোগ জানাতে চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা (মোবাইল: ০১৮১১-৮০৩৬৬৬) অথবা মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ)-এর মোবাইল নম্বর ০১৮৯৪-৮৮৩০২০, ০১৮১৯-৯৫৮৮৬০ ও ০১৭৪৩-৯০১৪৮০-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
‎চসিক আরও জানিয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ক্লিন, গ্রীন, হেলদি, সেফ, স্মার্ট সিটি গড়তে যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকার জন্যও নগরবাসীর প্রতি সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
‎চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, অনুরোধক্রমে দেওয়া এ বিজ্ঞপ্তিটি চসিকের অফিসিয়াল পেইজে পোস্ট করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com