1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক সততা সংঘের সদস্যদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক সততা সংঘের সদস্যদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’এই শ্লোগান নিয়ে মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন কর্তৃক সততা সংঘের সদস্যদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ ও আন্তর্জাতিক  দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লার  আয়োজনে জেলা প্রশাসন ও জেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটির সহায়তায় সভা অনুষ্ঠিত হয়েছে।
 এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদিারুল আলম। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লার উপপরিচালক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, শিক্ষা অফিসারমোঃ জুলফিকার হোসেন,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি আবদুল মান্নান সরকার।অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন  সম্পাদক সাংবাদিক মোঃআরজু মিয়া, মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ,ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, শিক্ষার্থীসুরাইয়া আক্তার সোহানা,আহনাত বিন আশরাফ নাবিল,সামিনা তারান্নুম ফাইজা প্রমুখ।
সভাশেষে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়,ব্রাহ্মণবাড়িয়া  উচ্চ বিদ্যালয় ,আনন্দময়ী  বালিকা উচ্চ বিদ্যালয়,ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কোকিল টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সভায় দুদকের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী ও মোঃ তারিকুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দীকি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com