1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি  - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি 

মোঃ আল মামুন, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
Oplus_16908288
ব্রাহ্মণবাড়িয়া শহরের বিরাসার এলাকায় একটি ভাঙারি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ মে) রাত সাড়ে বারোটার দিকে বাংলাদেশ গ্যাস ফিল্ডস এর অফিসের বিপরীতে অবস্থিত একটি গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ছোট্ট মিয়া।
অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঠিক কিভাবে আগুনের সূত্রপাত ঘটে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, অগ্নিকান্ড নির্বাপন কাজের জন্য কুমিল্লা সিলেট মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
ক্ষতিগ্রস্ত ছোট্ট মিয়া জানান, রাত ১২টার দিকে তার ভাঙারি গোডাউনে চারদিকে আগুন লেগে যায়। ভিতরে থাকা দুইজন দ্রুত বের হয়ে পড়ে। প্রায় দুই ঘন্টার আগুনে তার সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ফারুক আহমেদ বলেন, আগুনে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে। তবে কি থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা বলা যাচ্ছে না। তদন্ত করে পরে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com