1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত পারভেজ আর নেই - দৈনিক আমার সময়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত পারভেজ আর নেই

আমার সময় অনলাইন
    প্রকাশিত : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মোঃ পারভেজ হোসেন (২০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

 

মিরপুর ১০ এ  মোঃ নবী উল্লাহর পুত্র পারভেজ গত ৫ আগস্ট পুলিশের গুলিতে আহত হন। এক মাসের বেশি সময় ধরে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত ইন্তেকাল করেন।

এ ব্যাপারে ঢাকা মহানগর উত্তর বিএনপির  সাবেক সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান বলেন, পারভেজের পরিবারের সাথে কথা বলে লাশ দাফন করার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন সাব্বিরের পরিবারের পাশে আছেন বলেও তিনি আশ্বাস দেন।

সাবেক ছাত্র নেতা ও বতর্মান বিএনপির কাফরুল থানাধীন ৯৪ নং ওয়ার্ড সভাপতি মো. কবির হোসেন মিল্টন জানান, পারভেজ আহত হওয়ার পর থেকেই খোঁজ খবর রেখেছেন, এবং সহযোগিতা করছেন। ভবিষ্যতেও তার পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকবেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com