1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বৈরী আবহাওয়ায় টানা পাঁচ দিন বন্ধ টেকনাফ–সেন্টমার্টিন নৌযান চলাচল দ্বীপে নিত্যপণ্যের সংকট, আটকা  শতাধিক যাত্রী  - দৈনিক আমার সময়

বৈরী আবহাওয়ায় টানা পাঁচ দিন বন্ধ টেকনাফ–সেন্টমার্টিন নৌযান চলাচল দ্বীপে নিত্যপণ্যের সংকট, আটকা  শতাধিক যাত্রী 

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে টানা পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে টেকনাফ–সেন্টমার্টিন নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল। দীর্ঘ সময় নৌযোগাযোগ বন্ধ থাকায় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হয়েছে। ফলে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে দ্বীপ ও টেকনাফে শতাধিক যাত্রী আটকা পড়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে বঙ্গোপসাগর উত্তাল থাকায় যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এতে সেন্টমার্টিনে খাদ্যপণ্য, সবজি, ফলমূল, পানীয়সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ ব্যাহত হচ্ছে। সরবরাহ কমে যাওয়ায় কিছু পণ্যের দামও বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।
অন্যদিকে, নৌযান চলাচল বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে যাতায়াত করতে না পেরে বিপাকে পড়েছেন শতাধিক যাত্রী। অনেকে কর্মস্থলে ফিরতে পারছেন না, আবার কেউ চিকিৎসা ও পারিবারিক প্রয়োজনে গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী জানান, বৈরী আবহাওয়ার কারণে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি এবং সাগর স্বাভাবিক হলে নিরাপত্তা নিশ্চিত করে পুনরায় টেকনাফ–সেন্টমার্টিন নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com