1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত -১,আহত ২ - দৈনিক আমার সময়

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত -১,আহত ২

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
    প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
দিনাজপুরের বীরগঞ্জ পল্লীতে মাটি বোঝাই  ড্রাম ট্রাক  ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিমল রায় (৫০) নামে এক জন নিহত হয়েছেন। উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি আটক করেছে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিমল চন্দ্র রায় (৫৫) ও মোটরসাইকেল চালক স্বপন রায়(২৬)। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ-২০২৫) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার বীরগঞ্জ খানসামা মহাসড়কের ঢোলপুকুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিমল রায় বোচাগঞ্জ উপজেলার ৫নং সাতৈল ইউনিয়নের নারইল গ্রামের মৃত সেধেন চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোহনপুর ইউনিয়নের গ্রাম পুলিশ ধনঞ্জয়ের মেয়ের আশীর্বাদ অনুষ্ঠান সম্পন্ন করে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়িতে ফিরছিলেন তারা।
পথে বীরগঞ্জ-খানসমা মহাসড়কের নিজপাড়া ইউনিয়নের ঢোলপুকুর  ব্রিজে পৌঁছালে বিপরীত থেকে আসা (ঢাকা মেট্রো -ট ১২-২১০৪)
মাটি বোঝাই একটি ড্রাম ট্রাক  মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে বিমল রায়ের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলে নিহত হন।
 স্থানীয় ও পরিবারের লোকজন আহত অবস্থায়  বিমল ও স্বপন কে  উদ্ধার করে বীরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
 সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশের এস আই রায়হান নবী ও এস আই আশরাফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরত আর রিপোর্ট তৈরি করে লাশ  ট্রাকটি উদ্ধার থানায় নিয়ে আসে।
নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস জানান,নিহত বিমলের ভাতিজা বিপুলের আশীর্বাদ অনুষ্ঠান শেষে বীরগঞ্জের লাটের হাট এলাকা থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি) আব্দুল গফুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাক আটক করা হলেও চালক ও হেলপার পালিয়েছে।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com