1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী - দৈনিক আমার সময়

বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

আজ বিকাল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বাদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সাঞে আজ বিকালে প্রথম বৈঠক। আজ বুধবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেন শেখ হাসিনা ও দ্বাদশ জাতীয় কাউন্সিলের নবনির্বাচিত প্রতিনিধিরা।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হয়। নওগাঁ-২ আসনের প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়। দ্বাদশ জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে। ২৯৯ আসনের মধ্যে ২৯৮ আসনের বেসরকারি ফলাফলে নৌকায় ২২৩ আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি ৬২ আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। যাদের প্রায় সবাই আওয়ামী লীগ নেতা।

এদিকে গত দুই মেয়াদে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল থাকা জাতীয় পার্টি ১১ আসনে জয় পেয়েছে।

এছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের মধ্যে জাসদ একটি, ওয়ার্কার্স পার্টি একটি ও বিএনপির জোট থেকে বেরিয়ে আসা কল্যাণ পার্টি একটি আসনে জয় পেয়েছে।

এর আগে মঙ্গলবার দ্বাদশ জাতীয় নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করে ইসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com