বিএমপি’র সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট ইনচার্জদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় করেছেন পুলিশ কমিশনার মোঃ আশিক সাঈদ। ৭ জুন রবিবার বিকেল ৩টায় বিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল বিভাগের প্রতিনিধি ও শাখা ইনচার্জের সাথে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আশিক সাঈদ। মতবিনিময় কালে তিনি বরিশাল মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি মাদক, সন্ত্রাস, জুয়া, অনলাইন জুয়া, অসামাজিক কার্যকলাপ, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ট্রাফিক ব্যবস্থাপনা, সমসাময়িক বিভিন্ন সমস্যা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথ সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
Leave a Reply