1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বাগেরহাটের ৪টি সংসদীয় আসন কেটে ৩টি আসন করার প্রতিবাদে অবরোধ,বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালিত - দৈনিক আমার সময়

বাগেরহাটের ৪টি সংসদীয় আসন কেটে ৩টি আসন করার প্রতিবাদে অবরোধ,বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালিত

‎সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

বাগেরহাট জেলা থেকে সংসদীয় ৪ টি  আসনকে কেটে ৩ টি আসন করার প্রতিবাদে জেলার সর্বদলীয় সম্মিলিত কমিটি  জেলায় অবরোধ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী ঘোষনার প্রথম দিনে খুলনা-মংলা ও মাওয়া-খুলনা মহাসড়কের কাটাখালী ও নওয়াপাড়ায় অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।এতে বিভিন্ন রুটের হাজার হাজার যানবাহন আটকা পড়ে।

‎এর আগে ১৯ আগস্ট সকালে বাগেরহাট প্রেসক্লাবে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম সংবাদ সম্মেলন করে এই কর্মসূচী ঘোষনা করেন। অবরোধ পালনকালে সর্বদলীয় কমিটির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম,সদস্য সচিব শেখ মুহাম্মদ ইউনুস, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা জামায়াতের আমির মাও. রেজাউল করিম, জামায়াতের নায়েবে আমির এ্যাড. আব্দুল ওয়াদুদ, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম,বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম, ওয়াজিয়ার রহমান, সাহেদ আলী রবি প্রমূখ উপস্থিত ছিলেন। আগামী ২৫ আগষ্ট নির্বাচন কমিশনের শুনানীতে যদি বাগেরহাটের ৪ আসন পূনঃবহাল করা না হলে বাগেরহাট অচল কর্মসূচী গ্রহন করার ঘোষনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com