1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার।সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন জনগণের সেবা করাই সরকারি কর্মচারীদের একমাত্র লক্ষ্য। জেলার উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। জনগণের উন্নয়ন সম্পর্কিত সরকারের গৃহীত পদক্ষেপগুলো যেমন কৃষক কার্ড, জেলে কার্ড ও ফ্যামিলি কার্ডের কার্যক্রমক বাস্তবায়নে আন্তরিকাতর সাথে কাজ করতে হবে। এছাড়া জেলার সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করতে বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে পারস্পরিক কাজের সমন্বয় আরও জোরদার করতে হবে বলে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি বলেন বরিশাল শহরকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নগরীর স্থানীয় নদী-খাল দূষণমুক্ত রাখতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া, সরকারি অফিস প্রাঙ্গণকে সবসময় পরিচ্ছন্ন, বর্জ্যমুক্ত রাখার পাশাপাশি অফিসের ফাঁকা জায়গায় গাছ লাগাতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. এস. এম. মনজুর-এ-এলাহী, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মেহবুব মোর্শেদ সহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com