1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ - দৈনিক আমার সময়

বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বরিশাল নগরীতে নারী শিক্ষার্থী সানজিদা কবির আনিতা হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোঃ মাইনুল ইসলাম হিমুকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। র‌্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল ৭ মে সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের উজিরপুর থানাধীন ইছলাদী টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে বরিশাল কোতয়ালী মডেল থানার বহুল আলোচিত সানজিদা কবির আনিতা হত্যা মামলার প্রধান অভিযুক্ত মাইনুল ইসলাম হিমুকে গ্রেপ্তার করা হয়। ৭ মে বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষযটি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) মোঃ কামরুজ্জামান। গ্রেপ্তারকৃত হিমু ঝালকাঠী সদর উপজেলার কাঠপট্টি এলাকার গোলাম মোর্শেদ জিলানী ওরফে মিল্টন আকনের ছেলে। বর্তমানে হিমু বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। মামলার সূত্রে জানা গেছে নিহত সানজিদা কবির আনিতার (২১) সঙ্গে অভিযুক্ত হিমুর প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ এপ্রিল সকালে আনিতা বাসা থেকে বোনের বাসায় যাওয়ার কথা বলে বের হন। পরে তিনি আর বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে আত্মীয়-স্বজনের সহায়তায় খোঁজাখুঁজির একপর্যায়ে তারা জানতে পারেন, আনিতা অভিযুক্তের বাসায় মৃত অবস্থায় রয়েছেন। খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নগরীর বগুড়া রোড এলাকার রাফী মঞ্জিলের ষষ্ঠ তলার একটি কক্ষ থেকে আনিতার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব-৮ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে চলে যায় এবং বারবার অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। পরে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্তের মাধ্যমে অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে আসামী হিমুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com