1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বদলি ও পদায়নে গণপূর্ত মন্ত্রণালয়ের ৪ নির্দেশনা - দৈনিক আমার সময়

বদলি ও পদায়নে গণপূর্ত মন্ত্রণালয়ের ৪ নির্দেশনা

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

সরকারের অবকাঠামোগত কাজের গতি বাড়াতে চারটি নির্দেশনা দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে স¤প্রতি এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, গণপূর্ত অধিদফতরের কাজের গতিশীলতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে নিচের আদেশ জারি করা হলো-
১. গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী ষষ্ঠ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের বদলি ও পদায়নের দায়িত্ব পালন করবে।
২. জোন পর্যায়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী দশম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের (জোনের আওতাধীন এলাকায়) বদলি ও পদায়নের দায়িত্ব পালন করবে।
৩. সার্কেল পর্যায়ে তত্ত¡াবধায়ক প্রকৌশলী ১১তম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের (সার্কেলের আওতাধীন এলাকায়) বদলি ও পদায়নের দায়িত্ব পালন করবে।
৪. বিভাগ পর্যায়ে নির্বাহী প্রকৌশলী ১৭ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের (বিভাগের আওতাধীন এলাকায়) বদলি ও পদায়নের দায়িত্ব পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com