1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পাইকগাছায় ১২ অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ - দৈনিক আমার সময়

পাইকগাছায় ১২ অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ

সিরাজুল ইসলাম শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

পাইকগাছায় সরকারি নিয়মনীতি উপেক্ষা করে দীর্ঘদিন অবৈধভাবে পরিচালিত সকল ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সকল ভাটা মালিক ও তাদের প্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই যতেচ্ছা ইটভাটা স্থাপন করা হয়েছে। পোড়ানো হচ্ছে কাঠ, কৃষিজমি ও নদী থেকে কাটা হচ্ছে মাটি। উপজেলার চাঁদখালী, গদাইপুর, রাড়ুলী ও হরিঢালীতে বর্তমান ১৩টি ইটভাটা কৃষিজমিতে অবস্থিত। এর মধ্যে একটি মাত্র ভাটার বৈধ কাগজপত্র আছে বলে জানা যায়। ১২টি ভাটার কোন বৈধতা নেই। এ নির্দেশনা দেওয়ার এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণভাবে বন্ধ না করলে ইটভাটার স্থাপনা ধ্বংস করবেন বলে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান। স্থাপিত ভাটাগুলো হলো হরিঢালীর মাহবুবুর রহমান রঞ্জু যমুনা ব্রিকস ১ ও ২, গদাইপুর মুজিবুর রহমানের ফাইভ স্টার, ফতেমা রহমানের এফএফবি, চাঁদখালীর নাজমুল হুদা মিথুনের এসএমবি, মহিউদ্দিন খানের বিএকে, বাদশার খানের খান ব্রিকস, মুনছুর গাজীর এস এম ব্রিকস, আবদুল হালিমের স্টার ব্রিকস, আবদুল মান্নান গাজীর বিবিএম ব্রিকস, আবদুল জলিলের এডিবি ব্রিকস, শহাজাদা ইলিয়াসের এমএসবি ব্রিকস, সিরাজুল ইসলামের এসবিএম ব্রিকস, শফিকুল ইসলামের এমবিএম ব্রিকস। এদিকে রাড়ুলী ইউনিয়নে মিনারুল ইসলাম ও ডালিম সরদারের ইটের ভাটা তালা থানার সীমান্তে থাকায় এটার ব্যাপারে পাইকগাছা উপজেলা প্রশাসন কোন ব্যবস্থা নিতে পারছেন না। তবে তালা উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com