নোয়াখালী ৯ টি উপজেলায় মোট ৮ টি পৌরসভা। দুঃখজনক নোয়াখালী পৌরসভা,চৌমুহনী পৌরসভা, সোনাইমুড়ী পৌরসভা, চাটখিল পৌরসভা এবং বসুরহাট পৌরসভা, সেনবাগ পৌরসভা, কবিরহাট পৌরসভা, এবং হাতিয়া পৌরসভায় ড্রেন টু ড্রেন ও খালের সাথে সঠিক সংযোগ এবং পরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থা না করে ড্রেন নির্মাণ করাতে উন্নয়নের সুফল পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে নির্বাহী প্রকৌশলী বিভাগের বিরুদ্ধে ! ছবিতে দেখা যাচ্ছে সামান্য বৃষ্টিতেই নোয়াখালী পৌর অঞ্চলের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল-ফারুক একাডেমি স্কুল এণ্ড কলেজ সহ অনুসন্ধান ৮ পৌরসভা অঞ্চলের প্রায় সকল প্রতিষ্ঠা, বাজার, সরকারি- বেসরকারি অফিসের ভেতর- বাহিরে মূলত স্থায়ী জলাবদ্ধতা, মশার উপদ্রব, মারাত্মক পানিবাহিত রোগ, এবং রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয় ! এবং প্রতি বছর কৃষিখাত, রাস্তায় ও অবকাঠামোগত উন্নয়নে হাজার কোটি টাকা নষ্ট হয়। দৈনিক আমার সময়ের তদন্তে এমন চিত্র পাওয়াতে ৮ পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিভাগকে বারবার বলা হয়েছে যে, ৮ পৌর অঞ্চল দিয়ে যে কয়টি খাল প্রবাহিত হয়েছে ও খালগুলো দখলমুক্ত করে খালের সাথে ড্রেন এবং ড্রেন টু ড্রেনের সংযোগ দেওয়া হলে পানিবদ্ধতা আর থাকবে না। আরো পরিতাপের বিষয় প্রত্যেক পৌর অঞ্চল দিয়ে প্রবাহিত খালের নাম সহ কোন তালিকা এরিপোর্ট লেখা পর্যন্ত তালিকা তৈরি করতে পারেন নি ! স্থান পরিদর্শনে ৮ টি পৌরসভায় সড়ক ও জনপথ বিভাগের পাশে নির্মিত ড্রেনেজ ব্যবস্থায় পূর্বে ড্রেনের প্রস্ত ছিল ১০ ফুট। ছবিতে দেখা যাচ্ছে নোয়াখালী পৌরসভায় আল- ফারুক একাডেমি স্কুল এণ্ড কলেজ দক্ষিণ পাশে পূর্বে ছিল ১০ ফুট কিন্তু বর্তমান যে ড্রেন নির্মাণ করছে এর প্রস্ত মাত্র দেড় ফুট বা দুই ফুট। এহেন ওলোট পালোট ড্রেনেজ ব্যবস্থাপনার ম্যাপ নির্ণয় করাতে শুধু শুধু অর্থে অপচয় হচ্ছে। অনুসন্ধানে পাওয়া গেছে পূর্বের ট্রেনগুলোর বিশেষ করে প্রস্ত নিরুপন করে বর্তমান ড্রেনেজ ব্যবস্থাপনার কাজ শুরু করা হয়নি বলেও অভিযোগ উঠেছে ৮ পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিভাগের বিরুদ্ধে। অন্যদিকে যদি ড্রেনেজ ব্যবস্থাপনা সঠিক ও নিয়মতান্ত্রিকভাবে নির্মাণ করা হয়, তাহলে রাস্তাগুলো অনেক দিন ভালো থাকবে আর রাস্তা বেশী দিন ভালো থাকলে ঘনঘন বাজেট নিয়ে অর্থ লোপাট করতে পারবে না বলেই মূলত ৮ পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থায় “ওলোট পালোট করে দে মা লুটে পুটে খাই”। এহেন দূর্নীতি মানসিকতা কারণে সামান্য বৃষ্টিতে নোয়াখালী পৌরসভাসহ ৮ টি পৌর অঞ্চলের মানুষের মানুষের জীবন- যাত্রার মান দূর্যোগ কবলীত ও নিন্মমানের। এবিষয়ে ৮ পৌরসভার নির্বাহী
প্রকৌশলী বিভাগের সাথে কথা বলে কোন সৎ উত্তর পাওয়া যায়নি !
Leave a Reply