1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নোবিপ্রবিতে উন্মুক্ত গবেষণা বিভাগ খোলাসহ তিন প্রস্তাব আমার সময় প্রতিনিধির - দৈনিক আমার সময়

নোবিপ্রবিতে উন্মুক্ত গবেষণা বিভাগ খোলাসহ তিন প্রস্তাব আমার সময় প্রতিনিধির

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর নবাগত  উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী নোয়াখালীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটোরিয়ামে এক মতবিনিময় সভার আয়েজন করেন।  উক্ত মত বিনিময় সভায় নোবিপ্রবির আগামী ২২ শে জুন ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রস্তুতির  এবং শিক্ষার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের নিকট থেকে মতামত নেওয়া হয়। নোবিপ্রবির সূত্রে, দৈনিক আমার সময় নোয়াখালী প্রতিনিধি এবং সৃজনশীল লেখক ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আজাদ স্বাধীন প্রথমত বলেন,  অপচয় রোধ ও সম্পদের সুষ্ঠু ব্যবহারের মধ্যে নতুন নির্মিত আবাসিক টিচার্স ভবন কেউ থাকে না এর ব্যবহারসহ অন্যান্য ভবনের ব্যবহার নিশ্চিত করা।  দ্বিতীয় : কর্মচারীদের আবাসিক ভবনের কক্ষগুলো ছোট। পরিবারের সদস্যদের নিয়ে বসবাসের উপযোগী করে কক্ষগুলো পুনরায় মেরামত  করা। এবং তৃতীয়ত:  নোবিপ্রবির সমমানের পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত গবেষণা বিভাগ রয়েছে।  দেশের ৬৪ জেলার তুলনায়  নোয়াখালী জেলার মানুষ মেধাবী। আমাদের প্রতিনিধি  চেয়েছেন যে, একাডেমিক পড়াশোনার বাহিরেও কিছু প্রতিভাবান মানুষ হয়েছে যারা কেউ মিসাইল, প্লেন, রকেটসহ ছোট পরিসরে তাঁরা  বিভিন্ন জিনিস আবিষ্কার করে। ওই প্রতিভাবান মানুষগুলো আবিস্কারকে আরো বিকশিত করা জন্য এবং বিভিন্ন শ্রেণির মানুষ তাঁদের চিন্তা ও চেতনা আলোকে যেন গবেষণা করতে পারে সেজন্যে একটি উন্মুক্ত গবেষণা বিভাগ খোলার প্রস্তাব করেন এবিষয়সহ  নোবিপ্রবিকে  নতুনভাবে সাজানো সাংবাদিকদের প্রস্তাবনাগুলো নোট করে মাননীয় শিক্ষামন্ত্রী সহ সরকারের সংশ্লিষ্টদের জানানো আশাবাদ এবং আগামী ২২ জন ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে মতবিনিময় সভা শেষ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com