1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাটোরে ২২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ, আটক ১ - দৈনিক আমার সময়

নাটোরে ২২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ, আটক ১

রতন আলী নাটোর
    প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে প্রায় ২ হাজার ২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও ১০ লিটার প্রস্তুত চোলাই মদ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।রোববার সন্ধ্যায় উপজেলার শ্রীখন্ডী খাসপাড়া এলাকায় মৃত তোতা মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। অভিযানে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাড়ির বিভিন্ন স্থানে সংরক্ষিত অবস্থায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ এবং ১০ লিটার প্রস্তুত চোলাই মদ উদ্ধার করা হয়। জব্দ করা উপকরণের পরিমাণ প্রায় ২ হাজার ২০০ লিটার বলে জানিয়েছে প্রশাসন।
অভিযান চলাকালে পারুল বেওয়া (মৃত তোতা মিয়ার স্ত্রী) নামে এক নারীকে আটক করা হয়। তিনি উপজেলার শ্রীখন্ডী খাসপাড়া এলাকার বাসিন্দা। পরে তাকে নিয়মিত মামলা দায়েরের জন্য বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, মাদক নির্মূল ও অবৈধ চোলাই মদ উৎপাদন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com