1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে পৃথক বজ্রপাতের ঘটনায় নিহত-২   - দৈনিক আমার সময়

নড়াইলে পৃথক বজ্রপাতের ঘটনায় নিহত-২  

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬
নড়াইলের লোহাগড়া উপজেলায় মাঠে গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে টিটুল খান (৪৫) নামে একজন কৃষক এবং বিলে মাছ ধরতে গিয়ে বাবুল বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
৬ জুন (শনিবার ) বিকেল সাড়ে  ৪টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রামে এবং একই উপজেলার নলদী ইউনিয়নের মতিনগর গ্রামে এ বজ্রপাতে ঘটনা ঘটে।
নিহত মো. টিটুল খান উপজেলার শালনগর গ্রামের মতিয়ার খানের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। অপর নিহত বাবুল বিশ্বাস নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বিল্লাল বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রামের কৃষক টিটুল খান বাড়ির অদূরে মাঠে থাকা গরুকে পানি খাওয়াতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই কৃষক টিটুল খান মারা যান। অপর দিকে একই সময়ে উপজেলার নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বাবুল বিশ্বাস ও শহিদ স্থানীয় ইছামতি বিলে মাছ ধরতে যান। মাছ ধরা অবস্থায় হঠাৎ বজ্রপাতে বাবুল গুরুতর আহত হন। এ সময় তার সঙ্গে থাকা শহীদ স্থানীয়দের জানালে আহত বাবুলকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক বাবুল বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার জানান, পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি অবগত হয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com